ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী (Dr.Khalilur Rahman-الدكتور محمد خليل الرحمن) বাংলাদেশের একজন সুপরিচিত মুসলিম স্কলার।
তিনি একাধারে একজন গবেষক, লেখক, শিক্ষক, ইসলামী আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব। তিনি রেডিও ও টেলিভিশনের অনেকগুলো চ্যানেলের পাশাপাশি বিভিন্ন মিডিয়াতে ইসলাম ও জীবনঘনিষ্ঠ বিষয়ে আলোচনা করে থাকেন।
তাঁর লেখা ৩০টি মৌলিক বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তিনি দেশ ও বিদেশে নানা ধরনের আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
তিনি দেশ ও মুসলিম উম্মাহর ঐক্য প্রচেষ্টা জোরদার, ইসলামী মূল্যবোধ ও বিধি-বিধানের ব্যক্তি ও সামাজিক অনুশীলণের নানামুখি প্রচেষ্টা বৃদ্ধি, দেশে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা অক্ষুন্ন রাখা, দুর্নীতি ও অপরাধমুক্ত সমাজ বিনির্মান এবং জঙ্গীবাদের বিরুদ্ধে তৎপরতা ইত্যাদি ক্ষেত্রে ধারাবাহিকভাবে জোরালো ভূমিকা রাখছেন।
ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী একজন ইসলামী স্কলার, গবেষক, লেখক, শিক্ষক, ইসলামী আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ বেতার, বিটিভি, এনটিভি, আরটিভি, একুশে টিভি, বৈশাখী টিভি, বাংলাভিশন, চ্যানেল আই, মাইটিভি, এনটিএন বাংলা, ইন্ডিপিডেন্ট টিভি, যমুনা টিভি, চ্যানেল নাইন, মোহনা টিভি, ইসলামিক টিভি সহ বিভিন্ন মিডিয়ায় ইসলাম ও জীবন ঘনিষ্ঠ বিষয়ে আলোচনা করে থাকেন।