ড. খলিলুর রহমান মাদানী

ড. খলিলুর রহমান মাদানী

ড. খলিলুর রহমান মাদানী

ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী (Dr.Khalilur Rahman-الدكتور محمد خليل الرحمن) বাংলাদেশের একজন সুপরিচিত মুসলিম স্কলার।


তিনি একাধারে একজন গবেষক, লেখক, শিক্ষক, ইসলামী আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব। তিনি রেডিও ও টেলিভিশনের অনেকগুলো চ্যানেলের পাশাপাশি বিভিন্ন মিডিয়াতে ইসলাম ও জীবনঘনিষ্ঠ বিষয়ে আলোচনা করে থাকেন।


তাঁর লেখা ৩০টি মৌলিক বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তিনি দেশ ও বিদেশে নানা ধরনের আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন।


তিনি দেশ ও মুসলিম উম্মাহর ঐক্য প্রচেষ্টা জোরদার, ইসলামী মূল্যবোধ ও বিধি-বিধানের ব্যক্তি ও সামাজিক অনুশীলণের নানামুখি প্রচেষ্টা বৃদ্ধি, দেশে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা অক্ষুন্ন রাখা, দুর্নীতি ও অপরাধমুক্ত সমাজ বিনির্মান এবং জঙ্গীবাদের বিরুদ্ধে তৎপরতা ইত্যাদি ক্ষেত্রে ধারাবাহিকভাবে জোরালো ভূমিকা রাখছেন।

সংবাদ

পবিত্র মক্কা মুকাররমায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন (৩০ পারা) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন

পবিত্র মক্কা মুকাররমায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন (৩০ পারা) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বিশ্বসেরা সম্মাননা সনদ ও পুরস্কার লাভ করায় তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকার মেধাবী ছাত্রী মুসফিরা বিনতে মাহমুদ-কে হৃদয়ছোঁয়া অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন তা'মীরুল মিল্লাত ট্রাস্ট গভর্নিং, অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী সহ মিল্লাত পরিবার।

সংবাদ

শোক বার্তা

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি আমাদের তা'মীরুল মিল্লাত মেইন ক্যাম্পাসের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্রী শিল্পী তাবিয়া তাবাসসুম তাহিরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ বিকেলে ইন্তেকাল করে মহান রবের দরবারে সাড়া দিয়েছে।

সংবাদ

প্রাক-বাজেট আলোচনায় মন্ত্রী, সাবেক মন্ত্রী ও বিশেষজ্ঞদের অংশগ্রহণ

আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় সরকারের মন্ত্রীবৃন্দ, সাবেক মন্ত্রীগণ, সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষা ৪ মে থেকে শুরু

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স পরীক্ষা আগামী ৪ঠা মে থেকে শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ। মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ

ড. মুহাম্মদ খলিলুর রহমান-এর সভাপতিত্বে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসায় ১১১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সং…

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসায় ৫ম ও ৮ম শ্রেণির ১১১ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান।

সংবাদ